1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৭.০৮%

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১০.৩৭ এএম
  • ২৬১ Time View

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে গড় লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ৭.০৮ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮০২ কোটি ৭৮ লাখ ৪৬ লাখ ১৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড়ে ৭৪৯ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২৯৬ টাকার বা ৭.০৮ শতাংশ।

এদিকে সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ডিএসইর লেনদেনে নেতিবাচক প্রভাব রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার  টাকার বা ১৯.৬৯ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯০ বা দশমিক ০৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে বেড়েছে ডিএসইএস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪.৪৭ পয়েন্ট বা  দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে চলতি সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৮১টির। আর ২৩১টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com