1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

কৃষকদল মাদারীপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ২৫২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ সাবেক ছাত্রনেতা এড. মোঃ অলিউর রহমানকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ অহিদুজ্জামান খান অহিদকে সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম টিপুকে ১নং যুগ্ম আহ্বায়ক করে জাতীয়তাবাদী কৃষকদল মাদারীপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান পলাশ, এফ এম উজ্জল আলম, মোঃ নাসির খান, মোঃ জাকির হোসেন হাওলাদার, মোঃ আবুল বাসার মাতুব্বর, মোঃ জামান মৃধা, মোঃ শাহজাহান খান ও মোঃ মাহমুদ হোসেন সুমন।

আজ ৩ মে (বুধবার) দুপুরে নয়াপল্টনস্থ কৃষকদলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের কাছে এ কমিটি হস্তান্তর করা হয়। নবগঠিত কমিটির সদস্য ছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার কৃতি সন্তান কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, শিবচর উপজেলার কৃতি সন্তান কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারী, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম তফাদার প্রমুখ।

এসময় কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নবগঠিত মাদারীপুর জেলা শাখা কমিটি আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com