1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ডলারের দাম আরও বাড়ল

  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১১.২১ পিএম
  • ২১৩ Time View

দেশে ডলারের সংকট কাটিয়ে উঠতে এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য আরেক দফা উদ্যোগ নেয়া হয়েছে। এক টাকা বাড়িয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের বিনিময়মূল্য করা হয়েছে ১০৮ টাকা। একই সঙ্গে রফতানির পালে আরও জোরে হাওয়া লাগাতে রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে ডলার ও টাকার বিনিময়মূল্যে এই পরিবর্তন হলো।

রোববার (৩০ এপ্রিল) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি ও প্রবাসী আয়ে ডলারের নতুন দাম মঙ্গলবার (২ মে) থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফেদা মহাসচিব আবুল হাশেম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয় ও প্রবাসী আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা, যা এতদিন ছিল ১০৭ টাকা।

এছাড়া রফতানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। এতদিন রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৫ টাকা। সবশেষ গত মাসের ৩১ মার্চ ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করে এবিবি ও বাফেদা।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com