1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব রটালেই শাস্তি: শিক্ষামন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৮.২১ পিএম
  • ২৩৬ Time View

আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা প্রশ্নফাঁসের গুজব রটাবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে দেশকে ভালোবাসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান দীপু মনি।

অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনসহ সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ কলেজের নতুন ভবন উদ্বোধন করেন ডা. দীপু মনি।

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

চলতি বছরের (২০২৩) এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এ পরীক্ষার রুটিন আগেই  প্রকাশ করা হয়।

এ বছর এসএসসি পরীক্ষা সব বিষয়েই নেয়া হবে। প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com