বিদায়ী সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) দেশের পুজিবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই চার কার্যদিবসের লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ইউনিক হোটেল লিমিটেড।
ডিএসই সাপ্তাহিক বাজার বিশ্লেষণ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ইউনিক হোটেলের ২ কোটি ৫২ লাখ ১২ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ১৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৪৮ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা।
আর তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন হওয়া শেয়ারের যার বর্তমান বাজারদর ১৩৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- সী পার্ল বিচ রিসোর্ট, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।