1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৯ এপ্রিল-৫ মে)

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১১.১১ এএম
  • ২৭৪ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভাবনা আছে। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবেন। জনকল্যাণমূলক কাজে সফলতা পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): শারীরিক বিষয় নিয়ে যত্নশীল হোন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমিসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। ভ্রমণের সুযোগ পাবেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। ব্যবসা-বাণিজ্যে দারুন উন্নতির সুযোগ পাবেন। আপনি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। প্রেমে অশান্তি বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা পাবেন। পেশাগত সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক দিক থেকে লাভবান হবেন। স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সফলতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। নিজের কোনো বাসনা পূর্ণ হবে। ব্যবসা-বাণিজ্যে দারুন উন্নতি হবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আত্মবিশ্বাস  বৃদ্ধি করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।  কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আয় উপার্জন বাড়বে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবন ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক লেনদেনে সতর্ক হোন। সাফল্যের বার্তা পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। বৈদেশিক বাণিজ্য সম্পৃক্তদের জন্য সুসময়। ভ্রমণ শুভ। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। কোনোরকম রাগ বা জেদ ক্ষতিকর হবে। পারিবারিক ও দাম্পত্য শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হবেন। সৃজনশীল কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। রোমাঞ্চ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): অকারণে অর্থ ব্যয় হতে পারে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। কোনোরকম ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com