সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৪৫ লাখ ৮৯ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির এসব শেয়ারের বর্তমান বাজারদর ৪৫ কোটি ০৭ লাখ ০৫ হাজার টাকা।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকার।
আর ৪৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালটেন্টস।