1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

এ কে ফজলুল হকের বাষিকীতে কৃষক শ্রমিক পার্টির শ্রদ্ধা ও আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১২.০৬ পিএম
  • ২৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬১তম মৃত্যু বাষিকীতে কৃষক শ্রমিক পার্টির সভাপতি জনাব সিরাজুল হক ও মহাসচিব এ এস এম রাজিয়া সুলতানা রত্মা সোলায়মান এর নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টির সর্বস্তরে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ শেরে বাংলা এ কে ফজলুল হক এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার মাজার প্রাঙ্গণে এক মোনাজাতের মাধ্যমে বাংলার রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পরবর্তী পর্যায়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ এস এম রাজিয়া সুলতানা রত্মা সোলায়মান। বক্তব্য রাখেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক। তিনি রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি রাজনীতিতে শেরে বাংলা ফজলুল হকের আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মধ্যদিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের অর্থনীতির মুক্তি আসবে।

সভাপতির বক্তব্যে এ এস এম রাজিয়া সুলতানা রত্মা সোলায়মান বলেন, ঐতিহাসিকভাবে এ উপমহাদেশে রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি কৃষকের নেতা এদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেন। আজকে এই মহান ব্যক্তির প্রতি এদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো তার আদর্শকে লালন ও পালন করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হকের আদর্শের বিকল্প নাই। আমি শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিচারণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com