1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

কিংবদন্তি সংগীতশিল্পী হ্যারি বেলাফন্টের মৃত্যু

  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ২৪২ Time View

ঐতিহাসিক এক অধ্যায়ের অবসান। চলে গেলেন মার্কিন কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বেলাফন্টের মুখপাত্র কেন সানশাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক সময়কার জনপ্রিয় এ গায়কের।

সঙ্গীতের জগতে হ্যারির অবদান অনস্বীকার্য। নিজস্ব শৈলীতে লোকগান গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন তিনি। শুধু গানের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি, নিজের সৃষ্টিকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের শৃঙ্খল ভেঙে দেয়ার চেষ্টাও করেছিলেন। সেই সময়ে দেশের সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতেও হ্যারির বড় ভূমিকা রয়েছে। 

১৯২৭ সালে ১ মার্চ হার্লেমে জন্মগ্রহণ করেন হ্যারি। তার ঝুলিতে রয়েছে গ্র্যামি, এমি এবং টোনির মতো একাধিক বিশ্ববিখ্যাত পুরস্কার।

ঠিক যে সময়ে বর্ণবৈষম্য, ভেদাভেদের নেতিবাচকতায় ডুবে যাচ্ছিল আমেরিকা, ঠিক তখনই অ-শ্বেতাঙ্গ এই শিল্পীর সঙ্গীত নতুন চেতনার সঞ্চার করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com