1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

রপ্তানি বাণিজ্য সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২৬৬ Time View

হিমায়িত চিংড়ি ও কাঁকড়া-কুঁচিয়াসহ অন্যান্য মাছ রপ্তানিতে সহায়তা দিয়ে থাকে সরকার। কাঁকড়া ও কুঁচিয়া (জীবন্ত, হিমায়িত ও সফটসেল) রপ্তানিতে ভর্তুকি পেতে রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্রসহ আবেদন করতে হবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ‘সরকারি সিদ্ধান্তক্রমে হিমায়িত ও সফটসেল কাঁকড়া রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সাথে এখন থেকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রত্যয়ন সনদপত্র এতদ্সংযুক্ত ফরম দাখিল করতে হবে। একইভাবে কুঁচে ও কাঁকড়া (জীবন্ত) রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সাথে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত পূর্বের ন্যায় বহাল থাকবে।’

এ নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সকল এফই সার্কুলারের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

তবে নগদ সহায়তা পেতে রপ্তানিকারকদের ওই দুই সংগঠনের সনদপত্রের সাথে আবেদনকারীর নাম, ইআরসি নম্বর ও ঠিকানা, বিদেশি ক্রেতার নাম-ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ও ঠিকানা, ইনভয়েস নম্বর ও ইনভয়েসে উল্লিখিত পণ্যের পরিমাণ লিখতে হবে। আবেদনে কোনো প্রকার ঘষামাজা বা সংশোধন করা হলে সেটি বাতিল বলে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com