শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহে সারা দেশের মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই সিলেটে হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আকাঙ্ক্ষার বৃষ্টি পেয়ে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর জীবনে।

বুধবার (১৯ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হয় ধমকা হাওয়া ও শিলাবৃষ্টি। এ বৃষ্টির স্থায়িত্ব হয় মাত্র ২০ মিনিট।

এর আগে সারা দিনজুড়ে দেশের অন্যান্য জেলার মত তীব্র রোদে পুড়েছে সিলেট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা হলেও রাতের বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দেয়। তবে বৃষ্টির কারণে কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকে পড়লেও বৃষ্টির দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

ঈদের কেনাকাটা করতে আসা দিপু চৌধুরী বলেন, ‘হঠাৎ বৃষ্টির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও খুব শান্তি অনুভব হচ্ছে।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, ‘এখন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৩ তারিখ থেকে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সিলেটের একটি উপজেলায় কিছুটা বৃষ্টিপাত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS