1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জ বউ-শাশুড়ি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ২৭৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে চাঞ্চল্যকর বউ-শাশুড়ি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১৭-এপ্রিল) বেলা ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) এর বিচারক মো. আজিজুল হক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আনোয়ার হোসেনের পূত্র তালেব মিয়া (২৯) ও হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র জাকারিয়া আহমেদ শুভ (২৫)। রায় প্রদানের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায় ২০১৮ সালের ১৩ মে দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন বেড়িয়ে এসে তার মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগমকে (২২) গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে এ ঘটনায় নিহত রুমি বেগমের ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্তের দায়িত্ব পায়। এই দুইজনকে আসামি রেখে ২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ওসি শাহ আলম আদালতে চার্জশিট দাখিল করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান।

দুই আসামি কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শ্বাশুড়ি ও বউকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন। এই দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ হন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com