1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে বাংলাদেশ ছাত্রলীগের শোক

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.৩০ পিএম
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।

নেতৃবৃন্দ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মতো এমন একজন কীর্তিমানের প্রয়াণে মেহনতি মানুষের তথা দেশের অপূরনীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক দিশারী ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধকালীন জাফরুল্লাহ চৌধুরীর আবির্ভাব ছিল নাটকীয় ও বীরত্বপূর্ণ। ১৯৭১ সালে বিলেতের অভিজাত প্রতিষ্ঠান থেকে সার্জন হওয়ার সুযোগ ছিঁড়ে ফেলে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলে মুক্তিযুদ্ধে যোগদানের সেই ঘটনা দেশ-বিদেশে স্মরণীয় হয়ে আছে। রণাঙ্গনে প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। মুক্তিযুদ্ধের ক্রান্তিকালে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন স্বাস্থ্যসেবা, নারী প্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের নায়ক। যুদ্ধকালে তাঁর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্যারামেডিকের ধারণা পরে বিশ্বায়িত হয়। ওষুধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনেও ডা. জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা মহান এই কীর্তিমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com