1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে সিএলএনবি’র শোক

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোয়ালিশন অব লোকান এনজিও’র বাংলাদেশের (সিএলএনবি) চেয়ারম্যান হারুনুর রশিদ।

১২ এপ্রিল গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিএলএনবি চেয়ারম্যান তাঁর শোকবার্তায় একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী ছিলেন প্রকৃত বীর। তাঁর সারাটা জীবনই বীরত্বগাঁথা। ’৭১ অসীম সাহসিকতায় গেরিলা ট্রেনিং নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবন বাঁচিয়েছেন তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করেন। সে কারণেই বর্তমানে প্রায় ২০০ দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। এখন দেশের চাহিদার ৯৬ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে।

হারুনুর রশিদ বলেন, জাফরুল্লাহ চৌধুরী ভয়—ভীতি উপেক্ষা করে সত্যের পথে অবিচল ছিলেন। জাতির ক্রান্তিলগ্নে সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি মজলুমের জন্য আলোকবর্তিকা হয়ে হাজির হতেন। তার মৃত্যুতে বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com