সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রোববার (৯ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১৯ শতাংশ।
আর ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, কোহিনূর কেমিক্যাল, তমিজউদ্দিন টেক্সটাইল, এসিআই ফর্মুলেশন্স, বিডি থাই ফুড, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।