ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান (আজ বিকেলে) ঢাকার মিরপুরে, ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেত্রকোনায় জন্ম নেওয়া নুরুল হাসান খান দৈনিক দিনকাল পত্রিকার চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করা ছাড়াও দীর্ঘ পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আজ বাদ এশা মিরপুর-২ নম্বর মার্কেট মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাঁকে দাফন করা হবে।
নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায়, ইআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।