সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল মিলস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।