1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

১২ ঘণ্টায় বিকাশের ৪৮৫ গ্রাহককে ঋণ দিল সিটি ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৬.২৫ পিএম
  • ৪৭৯ Time View

বিকাশের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্রঋণ চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। গতকাল বুধবার নতুন ধরনের এ সেবা চালু করা হয়। সেবাটি উদ্বোধনের পরবর্তী ১২ ঘণ্টায় (গতকাল দুপুর ১২ থেকে রাত ১২টা) বিকাশের ৪৮৫ গ্রাহককে এ ঋণ দিয়েছে সিটি ব্যাংক। এ ঋণ পেতে বিকাশ গ্রাহকদের কোথাও যেতে হয়নি। এমনকি কোনো নথিতেও স্বাক্ষর করতে হয়নি। সম্পূর্ণ ডিজিটাল উপায়ে ঘরে বসে হাতের মুঠোফোনেই এ ঋণ পেয়েছেন গ্রাহকেরা। এর মাধ্যমে ডিজিটাল ঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ।

ঋণদাতা সিটি ব্যাংক জানিয়েছে, গতকাল দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত নতুন এ সেবার মাধ্যমে ৯ লাখ ৭৬ হাজার টাকা ঋণ বিতরণ হয়েছে। ঋণ পেয়েছেন মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের ৪৮৫ গ্রাহক। তবে শুরুতে বিকাশের সব গ্রাহক এ ঋণ পাচ্ছেন না। কারণ, সিটি ব্যাংক এ ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গ্রাহকের কিছু যোগ্যতা নির্ধারণ করেছে। তাতে কিছু গ্রাহককে শুরুতে ঋণ দিতে পারছে না ব্যাংকটি। এ জন্য বিকাশের অনেক গ্রাহক ঋণ পাওয়ার চেষ্টা করেও পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com