1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সাপ্তাহিক রাশিফল জেনে নিন (৮-১৪ এপ্রিল)

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২.১৩ পিএম
  • ৩৫৯ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সৃজনশীল কাজে সফলতা পাবেন। বিনিয়োগ করলে ভালো করবেন। খাদ্য নির্বাচনে সতর্ক হোন। শরীরের দিকে বিশেষ যত্নশীল হোন। কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন। প্রেম ও রোমাঞ্চ শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মনোযোগী হোন। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানের দিক ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন। অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হোন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিক চাপ বাড়তে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত বিষয় শুভ যাবে। দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা সফল হতে পারে। ব্যয় বাড়তে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মতানৈক্য এড়িয়ে চলুন। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ। বন্ধুদের সহযোগিতায় মানসিক আনন্দ পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে লাভবান হতে পারেন। মানসিক উদ্যম বৃদ্ধি করার চেষ্টা করুন। বন্ধু পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈদেশিক সূত্রে সুসংবাদ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিকভাবে বেশ চাঙা থাকবেন। শরীরের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। পারিবারিক পরিমণ্ডলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিনিয়োগ করলে সফলতা পাবেন। ভ্রমণে সতর্ক হোন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেশ ভালো সময় কাটবে। শিক্ষাসংক্রান্ত বিষয়ে কোনো ভালো সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মূল্যায়ন বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): স্বাস্থ্যে মনেযোগী হোন। অনেকের চাকরি লাভের সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হোন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। সিদ্ধান্ত গ্রহণে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের শরীরের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দীর্ঘসূত্রিতা পরিহার করুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পারিবারিক দিক আনন্দে কাটবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। খাবার নির্বাচন ও শরীরের প্রতি যত্নশীল হোন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com