1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২.০৮ পিএম
  • ২৮১ Time View

আবারও বিপাকে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার আলোচনায় রয়েছে তার মালিকানাধীন জিম। ভারতের মধ্যমগ্রামের এক মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামের একটি জিম খুলেছিলেন তিনি বছর দুয়েক আগে। এবার সেই জিম নিয়ে ঝামেলা গড়াল থানা পর্যন্ত। শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, জিম ট্রেনিংয়ের নামে টাকা তুলে জিম বন্ধ করে দিয়েছেন তিনি। যার ফলে বিপাকে পড়েছেন জিম-ট্রেনিরা।

হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন সেই জিমে ঝুলছে তালা। চলতি বছরের গোড়ার দিকে ওই মাল্টিজিমের তরফে একটি বিজ্ঞাপন বের করা হয়। এমনকি দেওয়া হয় আকর্ষণীয় সব অফার। বলা হয়, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবেই জিমে ভর্তি নেওয়া হবে। এ লোভনীয় অফার পেয়ে অনেকেই সেই জিমে ভর্তি হন। কিন্তু অভিযোগকারীদের দাবি, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়, চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রাবন্তীর এ জিম।

মধ্যমগ্রাম থানায় জিমের মালিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগপত্রে তারা বলেন, ‘পুরো বছরের জন্য আমরা জিম প্যাকেজের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তা খোলার কোনো লক্ষণ দেখছি না। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমাদের অনুরোধ আপনারা যদি দয়া করে এ ব্যাপারে অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা নেন, তবে ভালো হয়।’

অভিযোগপত্রের সঙ্গে জিমে টাকা জমা দেওয়ার বিল থেকে যাবতীয় অফিসিয়াল নথিও জমা দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলে বলেন, ‘প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। যারা নাম নথিভুক্ত করেছেন, তারা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্যই এ জিমটা বন্ধ করা হয়েছে।

অভিনেত্রী যোগ করে বলেন, আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে ওই দিকে সময় দিতে পারছি না। তবে এপ্রিল মাসের মধ্য়েই সমস্যার সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com