1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সরকারি হাসপাতালে আউটসোর্সিং এর নামে শ্রম দাসত্ব প্রথা বন্ধ করতে হবে

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৭ এপ্রিল ২০২৩, বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মীসংঘ’র উদ্যোগে এক আলোচনা সভা স্বাস্থ্যসেবা মিলনায়তনে বেলা ৩টায় (২২/১ তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদে) অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশা আক্তার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা রোমা আক্তার, জয়নাল আবেদীন, মুন্নি বেগম, তাসলিমা বেগম, নাহার আক্তার, নাজমা বেগম, সাহনাজ বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন তা হচ্ছে “সকলের জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন”। বিগত দুই বছর করোনা মহামারীতে বিশ্বব্যাপী মানুষের যে মানুষিক বিপর্যয় ঘটেছে তা কাটিয়ে উঠার জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করতে হবে। সম্প্রতিকালে সরকার অঘোষিতভাবে হাসপাতাল ও স্বাস্থ্যখাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকুরীতে স্থায়ী নিয়োগ না দিয়ে আউট সোর্সিং এর মাধ্যমে স্বাস্থ্যসেবার কাজ পরিচালিত করছে। যাহা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি। আউট সোর্সিং এর মাধ্যমে দেশে নব্য দাসত্ব প্রথা চালু করা হচ্ছে। এতে করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতে হাউট সোর্সিং বন্ধ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরীতে স্থায়ী নিয়োগদানের দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com