সপ্তাহের শেষ কার্যদিবসে ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) পেপার প্রসেসিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২৬ শতাংশ।
আর ৮ দশমিক ৭৫ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- মনোস্পুল পেপার, এ্যাপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ ল্যাম্পস, জেমিনি সি ফুড, এ্যাপেক্স ট্যানারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।