সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) জেনেক্স ইনফোসিসের ৪৩ লাখ ৬৫ হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৪ কোটি ৪২ লাখ টাকার বেশি। এদিন ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হওয়ায় লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ টাকার।
আর ৩২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- এ্যাপেক্স ফুটওয়্যার, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সি ফুড, সি পার্ল হোটেল, এডিএন টেলিকম এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।