1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিল ও মাকসুদ কমিশনের শাস্তি দাবি কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

রোকিয়া আফজাল রহমান আর নেই

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ২৪২ Time View

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরলিঙ্কস গ্রুপের ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ রোকিয়া আফজাল রহমানের মুত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রোকিয়া আফজাল এই গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, রোকিয়া আফজাল রহমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা গেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। বিশেষ করে কভিড আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রোকিয়া আফজাল রহমান দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com