1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কৃত্তিম বুদ্ধিমত্তা বিপদজনক হতে পারে

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২.৪৫ পিএম
  • ২৫৩ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘বিপজ্জনক’ হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজকে প্রভাবিত করতে পারে সেটা দেখা বাকি আছে। স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠকে বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, প্রযুক্তি প্রিতিষ্ঠানগুলোর দায়িত্ব বাজারে ছাড়ার আগে তাদের পণ্যগুলো যাচাই করে দেখা, পণ্যগুলো নিরাপদ কিনা।

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) বিপজ্জনক কিনা? এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা দেখা এখনো বাকি তবে এটি হতে পারে।’

বাইডেন বলেন, রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে এআই। তবে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ‘আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবেলা করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রভাব ফেলেছে তা থেকেই আমরা ধারণা নিতে পারি, যে সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন প্রযুক্তি কী ক্ষতি করতে পারে।

গত মাসে প্রকাশিত একটি খোলা চিঠিতে, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান ‘সমাজ এবং মানবতার জন্য গভীর ঝুঁকির’ কারণে কৃত্তিম বুদ্ধিত্তা বের না করার আহ্বান জানিয়েছেন। চ্যাটজিপিটির পর জিপিটি-৪ বের হলে তারা এই মন্তব্য করেন।

জিপিটি-৪ এর ক্যালিফোর্নিয়া ভিত্তিক নির্মাতা ওপেনএআই বলেছে, নতুন প্ল্যাটফর্মটি কিছু ক্ষেত্রে ‘মানুষের মতো পারফরম্যান্স’ দেখাতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com