রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

শুনানির পর ছাড়া পেলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২০৮ Time View

গ্রেফতারের পর মুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণ ছেড়ে গেছেন।

এর আগে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় মঙ্গলবার প্রথমবারের মতো আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেফতার দেখানো হয়।

তারও আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন আইনি বিশেষজ্ঞরা বলেছেন, শুনানির পর এ মামলায় ডোনাল্ড ট্রাম্পের জামিন হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত তিনি জামিন পেয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।

জানা গেছে, সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS