1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরনের দাবি

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ ০৪ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বারবার অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে ঢাকা শহরের বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর ভরাট করে মার্কেট ও আবাসন গড়ে তোলা হয়েছে। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডেও প্রয়োজনীয় পানির অভাবে বড় ক্ষতির মধ্যে পরতে হচ্ছে। আজকেও বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে এবং বঙ্গবাজার সম্পূর্ণ ভুস্যিভূত হয়েছে, আশপাশের বিল্ডিংয়েও আগুন লেগেছে। আগুন নেভাতে দীর্ঘ সময়ের কারণে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে এবং ছোট ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নি নির্বাপক প্রতিষ্ঠান ও সক্ষমতার দুর্বলতার বহিঃপ্রকাশ। তিনি বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভুতি প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com