1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি মার্কসবাদী’র

  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২৪৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে  আজ ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার তাৎক্ষনিক এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড রাষ্ট্রের অবকাঠামোগত দুর্বলতা সরকারের ঘুষ—দুর্নীতি—লুটপাট, সিটি করপোরেশনের দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে ঘটেছে। এর দায় সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এড়াতে পারে না। খোদ রাজধানীর বুকে এরকম কাঠের মার্কেট অবিশ্বাস্য! মেগা মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত সরকার এসব সাধারণ মানুষের দিকে নজর দেয়ার সময় পায়না।নিজস্ব

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনার বার বার পুনরাবৃত্তি  ঘটছে। কিন্তু সরকার কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। অনেকে আবার আশঙ্কা প্রকাশ করেছেন যে কোন প্রভাবশালী মহলের কি লোলুপ দৃষ্টি পড়েছে এই বিস্তৃত জায়গার উপর সেই থেকে নাশকতা, দেশব্যাপী পরিচিত বিশাল এই মার্কেটের লক্ষাধিক মানুষ আজ সর্বস্ব হারিয়েছেন। ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

নেতৃদ্বয় বলেন, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হোক। সাধারণ জনগণকে নিঃস্ব করণ প্রক্রিয়া বন্ধ হোক। আমরা ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং সামর্থ্যবান সকলকে আহবান জানাই ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com