1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিলে

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২.১৭ পিএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২০ রোজার মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবীদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহাঘ্য ভাতা চালুর দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আজ ০৩ এপ্রিল ২০২৩, সোমবার, সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করে।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা শামীম আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের মহিলা কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।

উপস্থিত ছিলেন সাকীল আক্তার চৌধুরী, আব্দুল ওয়াহেদ, আসাদুজ্জামান বাবুল, আব্দুর রাজ্জাক, পুলক রঞ্জন ধর, রফিকুল উসলাম রফিক, খালেকুজ্জামান লিপন, সাহিদা পারভিন শিখা, কামরুল হাসান প্রমুখ স্কপ অন্তর্ভূক্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সংযমের মাস হওয়ায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম হওয়ার কথা কিন্তু সিন্ডিকেটেড বাজার ব্যবস্থায় দ্রব্যমূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ শ্রমিকের মজুরি বাড়ানো হচ্ছেনা, অন্তবর্তীকালিন মহার্ঘ্য ভাতা চালু করা হচ্ছেনা। ফলে প্রতিটি শ্রমজীবী পরিবার খাদ্যগ্রহণের
পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে, অপুষ্টির শিকার হয়ে স্বাস্থ্যহানির ঝুঁকিতে পড়ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন আর মাথাপিছু আয় বাড়ার গল্প শ্রমজীবীদের জীবন যন্ত্রনায় উপহাসে পরিণত হয়েছে।

নেতৃবৃন্দ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে এবং শ্রমজীবীদের জন্য রেশন ব্যবস্থা অবিলম্বে চালু করার দাবি জানিয়ে বলেন, ২০ রোজার পুর্বে সকল শ্রমিক কর্মচারীদের উৎসব ভাতা ও বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে, এর ব্যর্থতায় উদ্ভুত যেকোনো পরিস্থিতির দায় সরকার এবং শিল্প মালিকদের উপর বর্তাবে।

নেতৃবৃন্দ আরো বলেন, শ্রম আইনে প্রতি পাঁচ বছর পরপর মজুরি পুন;নির্ধারণের কথা বলা হয়েছে যদিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতি বছরেই অনেক বেড়ে যায়। তারপরেও ৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও মজুরি পুন:নির্ধারণ করা হয়না বা করলেও বিভিন্ন কৌশলে এমন পরিমাণ মজুরি বাড়ানো হয় যা শ্রমিকের আর্থিক মজুরির পরিমাণ কিছুটা বাড়ালেও প্রকৃত মজুরির পরিমাণ কমতেই থাকে। ফলে শ্রমিকের জীবনমানের উন্নতি হয়না বরং জীবনের বাড়তি চাহিদা পুরণের জন্য শ্রমিককে মাত্রাতিরিক্ত সময় কাজ করতে হয়। নেতৃবৃন্দ, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করাসহ স্কপের ৯ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com