1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১২.৫২ পিএম
  • ২৬৮ Time View

পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ এপ্রিল) এটি আঘাত হানে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউ গিনিতে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর গভীরতা ছিল ৬২ দশমিক ৬ কিলোমিটার।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চাম্বরি লেকের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ডস প্রদেশের এক বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প বলে বর্ণনা করেছেন। 

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জন মারা যান। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০০ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com