রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

পাকিস্তানে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৪০ Time View

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু।

পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানিয়েছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করার সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।

বাসিন্দারা জানিয়েছেন, ড্রেনের কাছে একটি প্রাচীর ধসে পড়েছিল। এসময় পদদলিত হয়ে বেশ কয়েক জন নিহত ও আহত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আট নারী ও তিন শিশু মারা গেছে।

পুলিশ কর্মকর্তা হাশমি জানান, যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয়ে মোট ২১ জন নিহত হয়েছে।

-ভিওএ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS