1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

রমজানে ভেজাল খাদ্য পরিহার করি, পণ্য ক্রয় করে প্রতারিত হলে করণীয়?

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৩.৩৪ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষায় দেশজুড়ে কাজ করে চলেছে। ঢাকাসহ সকল জেলাতে ভোক্তাদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা বৃদ্ধি ও নানামুখী কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ সংরক্ষণের ধারা চলমান রাখার প্রয়াস ক্যাবের এবং এই পবিত্র রমজান মাসসহ আগামী দিনে পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা-স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সচেতন নাগরিক ও ভোক্তা হিসেবে নিজের ও অন্যের ন্যায্য স্বার্থ সুরক্ষায় আপনাকে জানতে হবে কয়েকটি বিষয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, মোড়কের গায়ের মূল্য থেকে অধিক মূল্য নিলে, কোনো পণ্য ক্রয় করে আপনি যদি প্রতারিত হোন। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সরাসরি বা ক্যাবের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।

কোথায় অভিযোগ করবেন? –

মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, ১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ফোনঃ ০২-৮১৮৯৪২৫, ০২-৮১৮৯০৪৪, মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮, হটলাইন: ১৬১২১

ইমেইল : dg@dncrp.gov.bd, nccc@dncrp.gov.bd, info@dncrp.gov.bd

অথবা/

সভাপতি/ সাধারণ সম্পাদক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ৮/৬ সেগুনবাগিচা, ঢাকা-১০০০। কলসেন্টার: ০১৯৭৭০০৮০৭১, ০১৭৭০০৮০৭২, ০২-২২৩৩৮২৮৫৮।

ইমেইল : cabdhaka2019@gmail.com, info.voktakantho@gmail.com

যেভাবে অভিযোগ করতে পারবেন-

কোনো ভোক্তা বা অভিযোগকারী তাঁর পূর্ণাঙ্গ নাম, বাবা ও মায়ের নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখপূর্বক কারণ উদ্ভব হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে পারবেন।

অভিযোগকারীর প্রাপ্য অংশ-

আপনার অভিযোগ সত্য প্রমাণিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আদায়কৃত জরিমানার অর্থের ২৫ শতাংশ দেওয়া হবে অভিযোগকারীকে।

সচেতন ও সক্রিয় থেকে ভোক্তা স্বার্থ রক্ষায় ভূমিকা রাখুন।

সহযোগিতায়: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, ১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

প্রচারে: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঢাকা জেলা কমিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com