1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নওগাঁয় র‌্যাবের হেফাজতে জেসমিনের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গভীর উদ্বেগ ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩.০৫ পিএম
  • ২৩৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৯ শে মার্চ ২০২৩ বুধবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে  নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি র‌্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে মৃত্যু পুরো বন্ধ না হলেও কিছুদিন কমেছিল। যা আবার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সুলতানার র‌্যাবের হেফাজতে মৃত্যু বিচার বহির্ভূত হত্যারই আরেক রূপ।

নেতৃদ্বয় বলেন, আমরা দেখি নাই অতীতে বিচার বহির্ভূত হত্যা এবং আইন—শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর কোন ঘটনার আইনি প্রক্রিয়ায় বিচার। বিচারহীনতার কারণে দোষীদের শাস্তি না হওয়ার জন্যই বার বার এ ধরনের হত্যা ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। আমরা দেখেছি কয়েক দিন আগেও গভীর রাতে আসামি ধরতে যাওয়ার নামে সোনারগাঁওয়ে র‌্যাব গুলি করে একজনকে হত্যা করেছে। এটা অত্যন্ত বিপদজনক ভীতিকর পরিবেশ সৃষ্টি ও ভয়ের রাজত্ব কায়েম করেছে।

নেতৃদ্বয় আরও বলেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু নাগরিকের সাংবিধানিক অধিকারের উপর চরম আঘাত। আমরা বিচার বহির্ভূত হত্যা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com