1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

১৫০ পিস ইয়াবাসহ সাভারে আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০.২৭ এএম
  • ৩৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট  বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্দিয়ার বহুল আলোচিত  মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল  (৫৫)  কে গ্রেফতার করেছে ঢাকা জেলার  সাভার মডেল থানার আওতাধীন কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ।

ঢাকা জেলার সুযোগ্য ও সুদক্ষ  পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ  আসাদুজ্জামান, পিপিএম (বার) এর সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার বহুল আলোচিত  উক্ত মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী পিপিএম (বার), সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ  দীপক চন্দ্র সাহা, পিপিএম এর নির্দেশনায় ২৭/০৩/২০২৩ ইং রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) সুব্রত দাস  সঙ্গীয় ফোর্সসহ  সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল  (৫৫) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা   ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।

ধৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী  ও জামিলা খাতুন এর সন্তান।

এ সংক্রান্তে সাভার মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু  করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে ৩ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com