শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ডেন্টালে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৪৩ Time View

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ ৯ এপ্রিল (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এতে আরও বলা হয়, আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS