1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পেল স্কটল্যান্ড

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১০.০৮ পিএম
  • ২০৪ Time View

স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল এসএনপির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। দলীয় প্রধান হিসেবে ৩৭ বছর বয়সী হামজাই দেশটির প্রথম মুসলিম ‘ফার্স্ট মিনিস্টার’ (প্রধানমন্ত্রী) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

সোমবার (২৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ মার্চ) স্কটিশ আইনপ্রণেতাদের এসএনপি দলের নতুন নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করার কথা রয়েছে।

গত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এনএনপি।  দ্বিতীয় গণনায় ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন হামজা ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থ সচিব কেট ফোর্বস পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পান।

প্রতিবেদনে বলা হয়েছে, হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টিকে সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের উত্তরসূরি হিসেবে নেতৃত্ব দেবেন। এর আগে আট বছর পার্টির নেতা এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের দায়িত্ব পালনের পর গত মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন স্টারজেন।

পাকিস্তানি বংশোদ্ভূত হামজা স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন। সম্প্রতি করোনা মহামারি চলাকালীন সংকটকবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

নির্বাচিত হয়ে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে সংসদ পর্যন্ত, আমাদের প্রজন্মের একটি যাত্রা রয়েছে।’

তিনি আরও বলেন, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তার আবেগ রয়েছে। কারণ আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমাদের বিকশিত ক্ষমতার সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com