1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল

স্বাধীনতা দিবসে ওষুধ বিতরণ করল হামদর্দ

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৩.৫০ পিএম
  • ২৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ‍বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে।

রোববার (২৬ মার্চ) সকাল ১০ টায় রাজধানীর বাংলামোটরে হামদর্দ ভবন সংলগ্ন নগর শো রুমের সামনে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলাম। 

তিনি বলেন, ‘১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দূরদর্শী প্রজ্ঞার কারণেই পাকিস্তানের শোষণ ও অপশাসন থেকে মুক্ত হয়ে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের লাল-সবুজের ভূখন্ড প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, হামদর্দ সেই লক্ষ্য বাস্তবায়নে নিরন্তরভাবে স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করে যাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল করতেও হামদর্দ সারাদেশে স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে মানুষের দ্বারে দ্বারে কড়া নাড়ছে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল তিনটি আদর্শ: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারকে বুকে ধারণ করে আধুনিক হামদর্দের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দের কর্মীরা দেশব্যাপী অন্তহীন সেবা দিয়ে যাচ্ছে।’

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক এবং উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমূর চৌধরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com