1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বেসরকারি ব্যাংকের ৮৯ হাজার কোটি টাকা আটকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ১৫৭ Time View

দেশের ব্যাংক খাতে ব্যাপকহারে বাড়ছে খেলাপি ঋণ। একইসঙ্গে অর্থঋণ আদালতের মামলাও বেড়েছে। গত ডিসেম্বর শেষে অর্থঋণ আদালতে ৭২ হাজার ১৮৯টি বিচারাধীন মামলার বিপরীতে আটকে আছে ১ লাখ ৬৬ হাজার ৮৮৭ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের ব্যাংকের বিচারাধীন মামলা ৪৩ হাজার ১৫৩টি। এর ফলে ব্যাংকগুলোর ৮৮ হাজার ৮৫৮ কোটি টাকা আটকা।

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ তথ্যে ব্যাংক খাতের এসব চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন শেষে অর্থঋণ আদালতের মামলা ছিলো ৬৯ হাজার ৩৬৯টি। এর বিপরীতে আটকা পড়েছিলো ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। ডিসেম্বর শেষে মামলার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৮৯টিতে। এতে ব্যাংক খাতের ১ লাখ ৬৬ হাজার ৮৮৭ কোটি টাকা আটকে আছে।

এদিকে ২০২২ সালে অর্থঋণ আদালতে দায়ের করা মামলা বেড়েছে ১৪ হাজার ৪৫২টি। একইসময়ে ব্যাংকের দাবি করা টাকার পরিমাণ বেড়েছে ৩৫ হাজার ৪৪৯ কোটি টাকা। তবে গত বছরের শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মামলা বেড়েছে ৮ হাজার ৩৪৪টি। এসময় দাবি করা টাকার পরিমাণ বেড়েছে ১৯ হাজার ১৮৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সাল শেষে অর্থঋণ আদালতে বিভিন্ন ব্যাংকের করা মামলার স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৪৮টি। এর বিপরীতে ব্যাংগুলোর পাওনা টাকার পরিমাণ ২ লাখ ৪৯ হাজার ১৮৪ কোটি। তবে এত টাকা দাবির বিপরীতে ছয় মাসে আদায়ের পরিমাণ মাত্র ২১ হাজার ৮৩ কোটি টাকা।

এদিকে বর্তমানে বেসরকারি ব্যাংকের বিচারাধীন মামলার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ ৪৩ হাজার ১৫৩টি মামলার বিপরীতে ৮৮ হাজার ৮৫৮ কোটি টাকা আটকে আছে বেসরকারি খাতের ব্যাংকগুলোর। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৬০৪টি। এর বিপরীতে পাওনা টাকার পরিমাণ ৭১ হাজার ৭৬৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com