1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

মুক্তিযুদ্ধ মন্ত্রী: বিএনপি জামায়াত ভন্ড ও মোনাফেক

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭.৪৮ পিএম
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি-জামাত ভন্ড ও মোনাফেকদের রাজনৈতিক দল। ২০০১ সালে ইসলামের নামে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে বিএনপি-জামাত ইসলামের পক্ষে কোন কাজ করে নাই, বরং তারা ইসলাম বিরোধী নানা ধরণের কর্মকান্ডে জড়িত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী এতিমদের টাকা আত্মসাৎ করেছে, যা আদালতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে শাস্তি প্রদান করেছে। প্রধানমন্ত্রীর ছেলে হাওয়া ভবন তৈরী করে মানুষের অর্থসম্পদ লুণ্ঠনসহ নানা ইসলাম বিরোধী কার্যক্রমে সে জড়িত ছিল। কিন্তু বর্তমান সরকার দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরীসহ ইসলামের উন্নয়নে প্রশংসনীয় কাজ করে আসছে। বর্তমান সরকারের সময় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম অবাধে ও স্বাধীনভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করছে। তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে সকলকে ধর্মীয় মূল্যবোধের সাথে জীবন-যাপন করার আহ্বান জানান।


চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার ঢাকার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘২০তম মহাত্মা সম্মেলন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান। চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.জি.আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুর ইসলাম খান ও কবি মোসতাক আহমেদ। অনুষ্ঠানে ১০ জনকে রাহে ভান্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com