1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

জাতিসংঘ ২০২৩ পানি সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশী প্রতিনিধিদল

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৭.১০ পিএম
  • ২৭০ Time View

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ ২০২৩ পানি সম্মেলনে যোগদানের জন্য সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিবৃন্দ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনৈতিক বিভাগ (জিইডি) প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বাংলাদেশী প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

প্রথমবারের মত নিউইয়র্কে ২২ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হওয়া সম্মেলনটিতে সারা বিশ্ব থেকে আগত নেতৃবৃন্দ ওয়াটার একশন এজেন্ডা প্রণয়নে একযোগে কাজ করবেন।

সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদল থেকে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্‌প) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জোবায়ের হাসান ‘ওয়াটার অ্যাকশন অ্যান্ড হিউম্যান রাইটস- ইমপ্লিমেন্টিং দ্য হিউম্যান রাইটস টু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অ্যাট লোকাল লেভেল’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন। ৯০ মিনিটের এই অধিবেশনটি ২৪ মার্চ ২০২৩ তারিখে জার্মান হাউস, জাতিসংঘের প্লাজায় অনুষ্ঠিত হবে।

অধিবেশনটি স্থানীয় সরকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ের জনগোষ্ঠীর কার্যক্রমের উপর আলোকপাত করব এবং দেখাবে পানি ও পয়ঃনিষ্কাশন (স্যানিটেশন) মানবাধিকারগুলি ইতিমধ্যে কীভাবে প্রয়োগ করা হচ্ছে।

সরকার এবং সহায়তা সংস্থাগুলি সহ দর্শকদের সাথে বিশেষজ্ঞদের একটি প্যানেল আলোচনা করবে স্থানীয় পর্যায়ে পানি ও  স্যানিটেশন মানবাধিকার বাস্তবায়নের সমর্থনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, পানি ও স্যানিটেশনের মানবাধিকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৬ এর মূল প্রতিপাদ্যের অন্তর্ভু রয়েছে এবং জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র দ্বারা সর্বজনীনভাবে স্বীকৃত।

তাজিকিস্তান এবং নেদারল্যান্ডস সরকারের সহ-আয়োজনে এই সম্মেলনে উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ছয়টি পূর্ণাঙ্গ সভা এবং পাঁচটি ইন্টারেক্টিভ সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com