1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ উলিপুরে সাংবাদিক রুহুল আমিন রুকুর পুত্রের বৌভাত অনুষ্ঠানে এমপি সালেহীর শুভেচ্ছা সিলেটে হাম উপসর্গে এবার নার্সের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৭৮ জন ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭.১৭ পিএম
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও তাঁর অদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধু গবেষণা বা চর্চা আরো বাড়াতে হবে।

সরকারিভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে ‘ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ জহির উদ্দিন আরিফ।  

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধু একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর আলোতে শুধু বাংলাদেশ নয় বিশ্ব আলোকিত হচ্ছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত ও মুক্তিকামী সকল মানুষের মুক্তির সনদ হিসেবে কাজ করছে।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত মানুষের নেতা ছিলেন। তিনি অসাম্প্রদায়িক ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত হয়ে আজীবন মানবতার জন্য কাজ করেছেন।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান  সউদ এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর আসাদুজ্জামান রিপন, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহকারী কমিশনার মোঃ শাহাদত হোসেন, কবি ও গবেষক মোস্তাক আহমেদ, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাদের মন্ডল, বাকশালের মহাসচিব জহিরুল হক কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মায়া রাজ, কবি নুরুজ্জামান ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া। অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল -কে উৎসর্গকৃত ও কবি বাপ্পি সাহা রচিত ‘বাপ্পি সাহার একশো প্রেম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com