1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

আজ বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১.২১ এএম
  • ২০১ Time View

ইংল্যান্ড সিরিজের ধকল কাটতে না কাটতেই আবারও আরেক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার (১৮ মার্চ) মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। তবে যে ফরম্যাটে সবচেয়ে বেশি সফল বাংলাদেশ, সেই ফরম্যাটে হেরে যাওয়ায় এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক স্বাগতিকরা।

আয়ারল্যান্ডকে ছোট করে দেখছেন না টাইগার কোচ হাথুরুসিংহে। ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয়। আয়ারল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে। তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা তাদের ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ ভেবেই মাঠে নামব। পরীক্ষা-নিরীক্ষা করলেও জয় আমাদের লক্ষ্য।’

এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও আলোচনায় সাকিব আল হাসান। তবে সব আলোচনাকে ছাপিয়ে শুক্রবার (১৭ মার্চ) দুবাই থেকে ফিরেই অনুশীলন করেছেন দলের সঙ্গে। আর অনুশীলনে সাকিবকে দেখা গেছে রিভার সুইপ প্র্যাকটিস করতে।

অনুশীলনে মেহেদী মিরাজ আহত হয়ে হাসপাতালে গেলেও, আশা করা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই তাকে পাবেন কোচ হাথুরুসিংহে। আর তামিমের ভাইরাস জ্বর হওয়ার কারণে তাকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামবেন বাংলাদেশ অধিনায়ক।

এদিকে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো আয়ারল্যান্ডও আশাবাদী বাংলাদেশকে হারানোর ব্যাপারে। বাংলাদেশে বেশ কিছুদিন আগেই চলে এসে অনুশীলনেও বেশ ঘাম ঝরিয়েছে তারা। অধিনায়কের গলায়ও শোনা গেল জয়ের ধ্বনি।

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি বলেন, ‘বাংলাদেশ দারুণ ছন্দে আছে। বোলাররা ভালো করছে, ব্যাটাররা রান পাচ্ছে। আমরাও এখানে জিততে এসেছি। আমরা যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখি।’

দুই দলের খেলা ১০ ম্যাচে ৭টি জয় বাংলাদেশের আর ২টি আয়ারল্যান্ডের। ১টি ম্যাচ পরিত্যক্ত। ঘরের মাঠে চার ম্যাচ খেলে সবগুলো জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com