1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে সন্তান চুরি

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির ঘর থেকে আড়াই মাস বয়সী শিশু সন্তান চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে।

শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুর মা সুমি খাতুন বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে স্বামী ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে একবার ছেলেকে দুধ খাইয়েছি। ভোর সাড়ে ৬টায় ঘুম ভেঙে দেখি আমার সন্তান বিছানায় নেই।’ সন্তানকে এনেদিন বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, ‘গভীর রাতে আমি বাইরে গিয়েছিলাম। পরে ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমাদের বাচ্চা বিছানায় নেই। দরজার ঢাসা ফেলানো ছিল। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও আমার সোনা জাদুকে পাইনি। আপনারা যেভাবে পারেন আমার সন্তানকে এনেদিন।’

আবু সাঈদ ফারাজী আরও বলেন, আমার কোনো শত্রু নেই। কে আমার বাচ্চা নিল, কে চুরি করল আমি কিছু জানিনা। আমার সাজিদকে ফিরে চাই বলে বিলাপ করেন এই বাবা।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান বলেন, শিশুটির খোঁজ পেতে পুলিশ অভিযান শুরু করেছে। পরিবারের সাথে যোগাযোগ রাখছি। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com