1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

৩৭তম ফোবানার প্রেস কনফারেন্স

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৫.২৮ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যার সাথে সংযুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থিত বিভিন্ন বাংলাদেশী সংগঠন সমূহ।

ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।

৩৭ তম ফোবানা সম্মেলন হবে কানাডার মন্ট্রিয়ল শহরে, আগামী সেপ্টেম্বর ১- ৩, ২০২৩। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউ.এস.এ. ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন। পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে। এই সম্মেলনটির কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারী হাফিজুর রহমান ও অভিজিৎ দে। এই সম্মেলনটিকে সার্থক করতে ইতিমধ্যে শেরাটন লাভাল হোটেল কনভেনশন হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে।

ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সাথে সাথে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা, বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরী করা, নুতন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে ভাষা, সংস্কৃতি, উচ্চ শিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া।

এবারের সম্মেলনটিতে আরো থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী। এতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম, ও আত্মত্যাগের ইতিহাস। বিগত সম্মেলনের মতো এবারও থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ বিশেষ অনুষ্ঠান যাতে করে আমাদের নুতন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। বুঝতে পারে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের সোনার বাংলাদেশের জন্মের ইতিহাস। ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীদের মিলন মেলা, যেখানে আপনারা খুঁজে পাবেন বাংলাদেশকে, যেখানে আপনারা জানতে পাবেন অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প, এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। এখানে বাংলাদেশ থেকে আসবেন স্বনামধন্য শিল্পী সহ অন্নান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তর আমেরিকায় বহু বাংলাদেশী গুণী শিল্পীরা আছেন যারা আসবেন আমাদের ফোবানা সম্মেলনে তাদের পরিবেশনা নিয়ে। আপনাদের-আমাদের সকল বাংলাদেশীদের প্লাটফর্ম- ফোবানা।

এ সম্মেলনের ব্যাপারে যেকোন প্রশ্নের উত্তর জানার জন্য নিম্নে দেয়া ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন www.fobana.info

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com