1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালো বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮.৫০ পিএম
  • ২০৪ Time View

এবার র‌্যাংকিংয়ের উপরে থাকা তুর্কমেনিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। আজ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানির জোড়া গোলে র‌্যাংকিংয়ের তিন ধাপ উপরের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা।


ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। গোল খরায় থাকা প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২মি.) গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুন ফর্মে থাকা ফরোয়ার্ড আকলিমা। স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। এসময় বক্সে জটলা থেকে নিখুঁত টোকায় গোল করেন আকলিমা।


বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পেঁছে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার।


এরপর স্বাগতিকদের আগ্রাসন আরো বেড়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোরালো শট তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।


এর আগে বাছাাইপর্বে নিজেদেরর প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল মধ্য এশিয়ার দল তুর্কেমেনিস্তান।  আজকের এই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।


আগামী ১২ মার্চ রোববার একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এই মুহুর্তে দুই দলের পয়েন্ট  সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে রোববার ইরানকে অবশ্যই হারাতে হবে আকলিমা খাতুনদের। অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইরানের।


উল্লেখ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪০তম। অপরদিকে ইরান ৬৮তম এবং তুর্কমেনিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে।

-বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com