1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

কাল আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২১৮ Time View

দুই বছর পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সপ্তমবারের মতো এ কনসার্ট আয়োজন করেছে ‘ইয়াং বাংলা’। বরাবরই কনসার্টটি ৭ মার্চে অনুষ্ঠিত হলেও এবার এদিন পবিত্র শবেবরাত থাকায় একদিন পিছিয়ে ৮ মার্চ বিকেল ৩টায় বসছে ব্যান্ড সংগীতের এ আয়োজন।

এ বিষয়ে কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট। ইয়াং বাংলা জানিয়েছে, জয় বাংলা কনসার্ট সম্পূর্ণ ফ্রি কনসার্ট। সবার জন্য উন্মুক্ত।

‘জয় বাংলা কনসার্ট ২০২৩’-এ পারফর্ম করবে ৯টি ব্যান্ড। তরুণদের মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভ্যাল’।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ ছাড়াও প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

জয় বাংলা কনসার্ট নিয়ে ব্যান্ড আর্টসেলের ভাষ্য, ‘দুই বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। আমরা জানি যে এ দুই বছর আপনারা কতটা মিস করেছেন এ কনসার্টকে, আমরাও মিস করেছি কনসার্টটি ও আপনাদের। এবার থাকছি, সবার সঙ্গে গলা মিলিয়ে গান গাইব।’ ব্যান্ড ক্রিপটিক ফেইটের ভাষ্য, ‘দুই বছর পর ফিরছে কনসার্টটি। আমরা প্রস্তুতি নিচ্ছি, শ্রোতাদের বলব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই মিলে দারুণ একটি দিন কাটবে।’

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত চিরকুট, নতুন গান বেঁধেছে ব্যান্ডটি, যেগুলো প্রথমবার গাওয়া হবে এবারের জয় বাংলা কনসার্টে। ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘এমন ঐতিহাসিক দিনে দেশের তরুণরা ও জনপ্রিয় সব ব্যান্ড মিলে একই মঞ্চে দিনটি উদযাপন করতে পারা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সারা দেশ থেকে মানুষ আসে এ কনসার্টে, ওই মুহূর্তটি খুব আনন্দের। আর চিরকুট সবসময় গানে গানে তরুণদের অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করে। প্রতিবার দেখা যায় প্রকাশ পাওয়া গানগুলো করি, এবার আমরা নতুন গান করব, দেশের গান করব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাইব।’

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবারের মতো এবারের কনসার্টেও থাকছে বিশেষ আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। তবে তা চমক হিসেবেই রাখতে চেয়েছে ‘ইয়াং বাংলা’।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধের বার্তা।

অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে http://www.ticket.youngbangla.org/ লিঙ্কে গিয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্য জানা যাবে ইয়াং বাংলার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com