1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

সাকিব-এবাদতের দ্বিমুখী হানায় চাপে ইংল্যান্ড

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ২২৪ Time View

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। জেসন রয়কে সঙ্গে নিয়ে দলকে দ্রুতই এনে দেন ফিফটি। এর পরের গল্পটা টাইগার বোলারদের। দুই প্রান্ত থেকে বোলিং আক্রমণে এসে সাকিব আল হাসান ও এবাদত হোসেন মিলে ৮ বলের মধ্যে তুলে নেন ৩ উইকেট। তাতে কিছুটা চাপে পড়েছে ইংলিশরা।

সোমবার (৬ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০.১ ওভার মোকাবিলায় ৩ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৫৫ রান। সাকিব তুলে নিয়েছেন দুই উইকেট। আর অন্য উইকেটটি এবাদতের।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ক্রিজে আধিপত্য করতে থাকেন সল্ট। ব্যক্তিগত ৩৫ রানের ইনিংস খেলার পথে হাঁকান ৭টি চার। তাকে নবম ওভারে এসে থামান সাকিব। অফ স্টাম্পের বাইরের বলে টেনে মারতে গিয়ে সোজা কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন এ ইংলিশ ওপেনার। ২৫তম বলে থামে তার ইনিংস। তাতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে ৫৪ রানে।

পরের ওভারে অন্য প্রান্ত থেকে আক্রমণে এসে বাংলাদেশের আনন্দ দ্বিগুণ করে দেনে এবাদত। ক্রিজে আসা ডেভিড মালানকে তিনি ফেরান রানের খাতা খোলার আগেই। এবাদতের বল আড়াআড়ি খেলতে গিয়ে সোজা মিড অনে ধরা পড়েন তিনি।

পরের ওভারে সাকিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিস করে বোল্ড হয়েছেন জেসন রয়। তার থামে ৩৩ বল মোকাবিলায় ১৯ রানে। তাতে ৮ বলের মধ্যে ইংল্যান্ড হারায় ৩ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সাকিব, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হারিয়ে সিরিজ খোয়ানো টাইগারদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com