1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

১১ মার্চ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১০.৪৮ এএম
  • ২৯০ Time View

পাঁচ বছর পর আগামী ১১ মার্চ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন তিনি।

রোববার (৫ মার্চ) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বর্ধিত সভা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। আর সমাবেশের জন্য নির্ধারিত সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা দলটির স্থানীয় নেতাদের।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, ‘আমরা আশা করছি ১১ মার্চের সমাবেশে ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো বিভাগে। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। রং-তুলির আঁচড়ে বাড়ানো হচ্ছে সাজসজ্জা। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আগমনে ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ময়মনসিংহে যান। সে সময় তিনি ১০৩টি প্রকল্প উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com