1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৬.০২ পিএম
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানান দমকল কর্মীরা।উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এমদাদুল হক বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি। চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে আগুন ৩টি ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হঠাৎ করে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার স্টেশনকেও খবর দেওয়া হয়েছে।

ইতোমধ্যে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com