1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

মাধবপুর সওজের ব্রিজের নিচে সরকারি জায়গা দখল করে ব্যবসা

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫.০০ পিএম
  • ২২৫ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলাকে সংযুক্তকারী সড়ক ও জনপথ বিভাগের ব্রিজের নিচের জায়গা দখল করে যুগের পর যুগ ধরে ব্যবসা করার পাশাপাশি ভাড়া দিয়ে আসছেন স মিলের মালিক মনোজ মোদক।

সরেজমিনে দেখা গেছে, সোনাই ব্রিজের নিচে এবং এর আশেপাশে অনেক জায়গা দখল করে মনোজ কুমার মোদক তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান মোদক স মিলের টিম্বার সামগ্রী রাখার কাজে ব্যবহারের পাশাপাশি নিজে সেলুন ও চায়ের দোকান তৈরি করে ভাড়া দিয়ে মাসে মাসে মোটা অংকের টাকা আদায় করছে

মনোজ মোদকের দাবি,সড়ক ও জনপথ বিভাগের এই জায়গাটিতে একসময় গভীর গর্ত ছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তার বাবা আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনোদ বিহারী মোদক মাটি দিয়ে ভরাট করে জায়গাটিকে ব্যবহার উপযোগী করেন।

কমপক্ষে ৪০ বছর ধরে এই জায়গাটিকে নিজ প্রয়োজনে ব্যবহারের কথা স্বীকার করে মনোজ কুমার মোদক জানান, সড়ক ও জনপথ বিভাগ যদি জায়গা ছেড়ে দিতে বলে তবে ছেড়ে দেবো। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ আফজালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম বিষয়টি শুনলাম। মাধবপুরে কর্মরত সওজের স্টাফদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com